Smart Booking
  • হোম
  • প্রাইভেসি পলিসি
  • যোগাযোগ

একাউন্ট ও তথ্য ডিলিট করুন

Smart Booking অ্যাপ ব্যবহারকারী (কাস্টমার একাউন্ট)-দের জন্য। অ্যাপ ইনস্টল থাকা বা লগইন করা — কোনোটাই বাধ্যতামূলক না, এই পেজ থেকেই প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন।

উপায় ১: অ্যাপের ভেতর থেকে (তাৎক্ষণিক)

অ্যাপ ইনস্টল থাকলে এবং লগইন করা থাকলে —

  1. প্রোফাইল → সেটিংস → "একাউন্ট ডিলিট করুন" এ যান
  2. পাসওয়ার্ড/একাউন্ট নিশ্চিত করুন
  3. আপনার ইমেইলে পাঠানো ৬ সংখ্যার OTP দিয়ে নিশ্চিত করুন
  4. একাউন্ট সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে যাবে

উপায় ২: অ্যাপ ছাড়াই, ইমেইল করে

অ্যাপ ইনস্টল না থাকলে, বা লগইন করতে না পারলে, নিচের ইমেইলে আপনার একাউন্টে ব্যবহৃত ইমেইল/ফোন নাম্বার উল্লেখ করে "আমার একাউন্ট ডিলিট করুন" লিখে পাঠান —

smartappsstudio.bd@gmail.com

যাচাই করার পর সাধারণত ৭ কর্মদিবসের মধ্যে একাউন্ট ডিলিট করে ইমেইলে জানানো হবে।

ডিলিট করলে কী হয়

  • যা মুছে যায়: আপনার একাউন্টে সরাসরি লগইন করার সুযোগ, প্রোফাইল তথ্য প্রকাশ্যে দেখানো, পুশ নোটিফিকেশন টোকেন।
  • যা কিছুদিন রাখা হয় (কেন): আপনার আগের বুকিং ও রিভিউয়ের রেকর্ড ভেন্যু মালিকের হিসাব-নিকাশ ও অভিযোগ-নিষ্পত্তির জন্য রাখা হয় — কিন্তু একাউন্ট "ডিলিটেড" চিহ্নিত থাকায় আপনার পরিচয় দিয়ে আর কেউ লগইন করতে পারবে না, আর আপনার প্রোফাইল কোথাও প্রকাশ্যে দেখা যাবে না।
  • নতুন শুরু: চাইলে একই ইমেইল দিয়ে যেকোনো সময় আবার নতুন করে সাইনআপ করতে পারবেন।

বিস্তারিত জানতে প্রাইভেসি পলিসি দেখুন।

© 2026 Smart Booking. সর্বস্বত্ব সংরক্ষিত।